ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদানের দাবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ কর্মসূচি চলাকালে নুর ইসলাম শেখ (৭০) নামে এক আওয়ামী লীগ নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
গেল সপ্তাহে বড়ভিটা ইউনিয়নে আয়োজিত দাওয়াতি গণসংযোগ কর্মসূচিতে বড়ভিটা ইউনিয়ন জামায়াতের আমীর ইসমাইল, ফুলবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ইউনুস আলী এবং বড়ভিটা ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী খয়ের উদ্দিন মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই কর্মসূচিতে নুর ইসলাম শেখ জামায়াতে যোগ দেন বলে জানা যায়।
জামায়াতে ইসলামীর বড়ভিটা ইউনিয়নের নেতা খয়ের উদ্দিন মানিক বলেন, ‘নুর ইসলাম শেখ জামায়াতের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলায় আকৃষ্ট হয়ে প্রাথমিকভাবে সহযোগী সদস্য হওয়ার ফরম পূরণ করেছেন।’
নুর ইসলাম শেখ ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর দিবাগত রাত একটার দিকে ফুলবাড়ীর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় প্রকাশিত একটি প্রতিবেদনে তাঁকে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ভগ্নিপতি হিসেবে উল্লেখ করা হয়। তিনি ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের ছোট ভাই বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
একজন আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদানের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘পুনর্বাসন’ নিয়ে প্রশ্ন উঠেছে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদানের দাবি

আপডেট সময় : ০৬:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬