ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক হাসু ও সদস্যসচিব মুকুল

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির ২০ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাবেক ছাত্রনেতা মোঃ শামছুজ্জামান হাসুকে আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলকে সদস্যসচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ লোকমান হোসেন সরকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কমিটি অনুমোদনের পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিবকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। দীর্ঘদিনের আলোচনা শেষে কমিটি ঘোষণায় উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন তাঁরা।
কমিটির অন্য যুগ্ম আহ্বায়করা হলেন মোঃ আরাবুর রহমান, মোঃ আরিফুর রহমান ও মোঃ আনসার আলী। সদস্যরা হলেন মোঃ খোরশেদ আলম, মোঃ আবুল হোসেন, মোঃ আলতাফ হোসেন প্রামানিক (বড়ভিটা), মোঃ শরীফুল ইসলাম বকুল, আঃ রাজ্জাক, জয়নাল আবেদীন বাবুল, মোঃ শাহিনুর রহমান (সাংবাদিক), মোঃ তহিদুল হক, মোঃ মোস্তাফিজার রহমান মুকুল, প্রভাষক শাহিনুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল হক, মোঃ রিয়াজুল আলম লাভলু, মোঃ শাহজাহান আলী বাচ্চু ও মোঃ সিরাজুল ইসলাম সেরা।
কমিটির বিজ্ঞপ্তিতে আহ্বায়ক মোঃ শামছুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ লোকমান হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান এবং সদস্যসচিব আব্দুল মান্নান মুকুলকে স্বাক্ষর ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা কমিটির কাছে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
নতুন কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে ফুলবাড়ী উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে। নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফুলবাড়ী উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক হাসু ও সদস্যসচিব মুকুল

আপডেট সময় : ০৫:৫৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬