ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি-কে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি। সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম. খালেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কে.এম. বশির উদ্দিন তুহিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমতারা বেগম, জেলা বিএনপির সদস্য মিনু, সাবেক সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরী এবং নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর কাদিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া নাসিরনগর উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা এম এ হান্নান এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত এম এ হান্নান এমপি, নাসিরনগরে বিএনপির নেতাকর্মীদের মিলনমেলা
-
পল্লব চক্রবর্তী, স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৯:৫৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- 1
জনপ্রিয় সংবাদ



















