ফেনীতে যাত্রীদের ভ্রমণসেবা আরও সহজ, আধুনিক ও সুলভ করার লক্ষ্যে ডেইলি ফ্লাই ট্রাভেল এন্ড ট্যুরস (Daily Fly Travel & Tours)-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফেনী শহরের পোস্ট অফিস রোডস্থ ফেনী সেন্টারের ৫ম তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে #পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় মসজিদ মার্কেট, ফেনীর সভাপতি মাওলানা জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণসেবা নিশ্চিত করতে দক্ষ ট্রাভেল এজেন্সির গুরুত্ব অপরিসীম। ডেইলি ফ্লাই ট্রাভেল এন্ড ট্যুরস গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক মানের সেবা প্রদান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ডেইলি ফ্লাই ট্রাভেল এন্ড ট্যুরসের প্রোপ্রাইটর মোহাম্মদ আব্দুল্লাহ এবং পরিচালক মোহাম্মদ নূর উদ্দিন হৃদয় জানান, প্রতিষ্ঠানটি থেকে এয়ার টিকেট, ভিসা সার্ভিস, হজ ও উমরাহ প্যাকেজ, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ এবং ট্রাভেল ইন্স্যুরেন্সসহ বিভিন্ন ধরনের ভ্রমণসেবা প্রদান করা হবে।
তারা আরও জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ভারত, তুরস্ক, মলদোভা, পর্তুগাল, সাইপ্রাস ও সার্বিয়াসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং সেবাও প্রতিষ্ঠানটির মাধ্যমে পাওয়া যাবে। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির কার্যালয় ফেনী সেন্টার, ৫ম তলা (লিফট-০৪), পোস্ট অফিস রোড, রেলওয়ে স্টেশন, ফেনী-তে অবস্থিত। সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৩৫৫-২৮৯৩৯৯ এবং ০১৮৯০-১৩০৭৮৬ নম্বরে যোগাযোগ করা যাবে…..
সোনাগাজী উপজেলা প্রতিনিধি:সাহিদুর রহমান 



















