ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক নির্মূলে যৌথ অভিযান জোরদারের সিদ্ধান্ত

বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক বলেন, জেলায় মাদক নির্মূলে প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চলছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি ডেঙ্গু, হাম প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে সরকারি দপ্তরের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানীর পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগ

বরগুনায় আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক নির্মূলে যৌথ অভিযান জোরদারের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৮:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬