ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) থেকে আগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঠ সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)।

এ সময় পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খাঁন আগত প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

সভায় প্রশিক্ষণার্থীদের বরগুনা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো, দায়িত্ব বণ্টন, আধুনিক কার্যক্রম, অর্জিত সাফল্য, অপরাধের ধরন ও প্রকৃতি এবং মাঠ পর্যায়ের বাস্তব পুলিশিং সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

বরগুনায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

আপডেট সময় : ০৫:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬