ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের আর্থিক সহায়তার চেক হস্তান্তর

​বিআরটিএ বরগুনা জেলার আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্ট বোর্ড হতে মঞ্জুরীকৃত অর্থ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ, বরগুনার যৌথ আয়োজনে আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ১৭ (সতের) জনের পরিবারের নিকট মোট ৪৫ লক্ষ টাকার চেক তুলে দেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

​এ সময় উপস্থিত বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের আর্থিক সহায়তার চেক হস্তান্তর

আপডেট সময় : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬