ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার বেতাগীতে স্কুল ছাত্রী নির্যাতন মামলার পলাতক প্রধান আসামি এসআরবি-৮ এর জালে

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনার পুরাকাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এস আর বি-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে ইভটিজার ফয়সালকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য বেতাগী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেতাগীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে তাকে মারধর করা হয়। এতে শিশুটির ৩টি দাত পরে যায় ও গুরুতর আহত হয়। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার অন্য আসামিরা আগেই গ্রেপ্তার হলেও প্রধান আসামি ফয়সাল আত্মগোপনে ছিলেন। তার গ্রেপ্তারের দাবিতে এর আগে এলাকাবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন। প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে এসআরবি-৮ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বরগুনার বেতাগীতে স্কুল ছাত্রী নির্যাতন মামলার পলাতক প্রধান আসামি এসআরবি-৮ এর জালে

আপডেট সময় : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬