ঢাকা, ৩ অক্টোবর: আলহামদুলিল্লাহ, অসাধারণ কিছু মুহূর্তের মধ্য দিয়ে বাংলাদেশ লিডার্স ক্লাবের সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। আজ রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট, লিফট এর ১০ তলায় বাংলাদেশ লিডার্স ক্লাবের মিরপুর ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। লিডার্স ক্লাবের প্রতিষ্ঠাতা শাহীন আহমেদ শ্রাবণ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য আয়োজকদের পক্ষ থেকে প্রিয় শাহেদ জাকির ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। একই সাথে ক্লাবের সম্মানিত সিনিয়র সদস্য ও সকল সদস্যদের ধন্যবাদ জানানো হয় যারা মূল্যবান সময় দিয়ে আয়োজনকে সফল করেছেন।
বিশেষভাবে উপস্থিত ছিলেন শামছুল হক বসুনিয়া, খন্দকার আতিক, নার্গিস কবির, জান্নাত রহমান, মাহবুবুর রহমান, জামসাদ রানা, ইতি আক্তার, সোহাগ হোসেন, যায়ীমা ঐশী, জাকারিয়া, আব্দুল হক সহ ক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, ঐক্য, ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ লিডার্স ক্লাব আরও অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ লিডার্স ক্লাব – একসাথে এগিয়ে চলার প্রত্যয়।
স্টাফ রিপোর্টার : ফজলুর রহমান খান (ঢাকা) 


















