কিশোরগঞ্জের জেলা হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ‘আন্তঃ শ্রেণি প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চুড়ান্ত পর্ব (ফাইনাল) এবং কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০:০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই যৌথ উৎসবের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন আমিরুল হোসেন সুজনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ কামরুজ্জামান-এর সঞ্চালনা ও সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬৬ কিশোরগঞ্জ-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব জালাল উদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শাহজাহান সিরাজ। আরো উপস্থিত ছিলেন মোস্তফা আমিনুল হক সাবেক চেয়ারম্যান,সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,সাবেক অধ্যক্ষ তফাজ্জ্বল হোসেন বাদল, নিয়াজ মামনুন রহমান পুটন, মোঃ নূরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান আলে মোঃ আলম,সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, নুূর মোহাম্মদ বাচ্চু,বদরুল রহমান
ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে। খেলা শেষে বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ও মেধা তালিকায় স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়ামোদী দর্শকরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে উপস্থিত ছিলেন। বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বাজিতপুরে প্রাইম মিনিস্টার আন্তঃ শ্রেণি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও গুণী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত
-
রুবেল আহমেদ স্টাপ রিপোর্টার - আপডেট সময় : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- 4
জনপ্রিয় সংবাদ



















