ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের দুধ পান করে প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে শিক্ষার্থীদের নিয়ম অনুযায়ী মিড-ডে মিলের দুধ পরিবেশন করা হয়। দুধ পানের কিছুক্ষণ পর থেকেই একের পর এক শিক্ষার্থীর পেট ব্যথা, বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অনেক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিভাবক ও শিক্ষকরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে। কি কারণে এ ধরনের বিষক্রিয়া বা প্রতিক্রিয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
বালিয়াডাঙ্গীতে স্কুলের মিড-ডে-র দুধ খেয়ে অসুস্থ ৫০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
-
স্টাফ রিপোর্টার, মোঃ মশিউর রহমান: - আপডেট সময় : ০৩:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 21
জনপ্রিয় সংবাদ




















