ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর অভিযান ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ

হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ৫০০ ঘনফুট বালু ও বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে হামিদনগর, চলিতাতলা, দয়ালপুর ও দাড়িপুর এলাকায় অবৈধভাবে মজুদ করে রাখা বালু ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই বালু উত্তোলন ও মজুদের অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে সরকারি সম্পদ ক্ষতির পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন।
রাতভর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার পর ভোরের দিকে অবৈধভাবে মজুদ করা বালুর সন্ধান পায় প্রশাসন। পরে আনুমানিক ৫০০ ঘনফুট বালু ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন বা মজুদ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি কোথাও অবৈধভাবে বালু উত্তোলন বা মজুদ করা হলে তা প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর অভিযান ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ

আপডেট সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬