ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদযাপিত

হবিগঞ্জের বাহুবলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহেল মারুফ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী সার্জন ডা. মোহাম্মদ আলমগীর ও ডা. মিজানুর রহমান শাহীনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।

​সভাপতির বক্তব্যে ডা. আবদুল্লাহেল মারুফ ফারুকী বলেন, “সর্পদংশনের আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা এখন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় প্রদান করা হচ্ছে। সাপে কাটা রোগীদের জন্য প্রয়োজনীয় অ্যান্টিস্নেক ভেনমসহ সার্বক্ষণিক জরুরি চিকিৎসা সেবা চালু রয়েছে। সপ্তাহের যেকোনো দিন, যেকোনো সময়ে আক্রান্ত ব্যক্তি জরুরি বিভাগে এসে বিনামূল্যে এ সেবা গ্রহণ করতে পারবেন।”

​তিনি আরও বলেন, সাপে কাটলে ওঝা বা ঝাড়ফুঁকের পেছনে সময় নষ্ট না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা জরুরি। সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং শারীরিক দীর্ঘমেয়াদি অক্ষমতা রোধ করা সম্ভব। সর্পদংশন প্রতিরোধে ও প্রাথমিক চিকিৎসায় সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

​আলোচনা সভার আগে এক সচেতনতামূলক র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্বাস্থ্য কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ সেবাগ্রহীতারা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাহুবলে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদযাপিত

আপডেট সময় : ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬