ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি বিশ্বাস করে, এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের মূল দর্শনও ছিল এটি।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পাড়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদ ও মাতৃ পরিষদ, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মহালয়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম আকবর খোন্দকার বলেন, ‘আজ আপনাদের মহালয়ার অনুষ্ঠানে দাঁড়িয়ে বিএনপির পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি আপনাদের পাশে আছে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির প্রতিটি নেতা-কর্মী আপনাদের পাশে পাহারাদার হিসেবে থাকবে। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব।’
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের অহংকার। কেউ এই সম্প্রীতি নষ্ট করতে বা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
বিএনপি বিশ্বাস করে, এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে উল্লেখ করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় নির্দেশনা দিয়েছেন—এ দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না; আমরা সবাই বাংলাদেশি।
মহালয়ার পবিত্র তিথিতে মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে গোলাম আকবর খোন্দকার বলেন, মা দুর্গার আশীর্বাদে সমাজ থেকে সব হানাহানি, হিংসা-বিদ্বেষ দূর হোক। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধন আরও অটুট হোক। সবার শারদীয় দুর্গোৎসব সুন্দর ও নিরাপদ হোক।
শ্রীশ্রী রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদের সভাপতি রনি পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড শংকর মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। প্রধান বক্তা ছিলেন শারদাঞ্জলী ফোরাম, চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার অজিত কুমার শীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, বাবু মিলন শর্মা, কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস এবং শ্রীশ্রী রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা যাজক কমলেন্দু শীল।
এ ছাড়া বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আর এম রানা, আহ্বায়ক শিউলি দাস, বিজয় দাস রিকি, তপন কুমার দে, প্রীতম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

‘বিএনপি বিশ্বাস করে, এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে’

আপডেট সময় : ০৯:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬