নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম-১০ আসন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বাদ আছর নগরীর ঐতিহাসিক জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
চট্টগ্রাম-১০ আসন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের ধর্মপ্রাণ জনসাধারণকে যথাসময়ে আন্তরিকতার সাথে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।











