ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ আদালতের স্থিতি অবস্থার মধ্যেই জেলা প্রশাসন কর্তৃক ৩৭ দোকান বন্ধের নোটিশের প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ আদালতের স্থিতি অবস্থার মধ্যেই স্টেডিয়াম মার্কেটের ৩৭টি দোকান বন্ধ করে দেয়ার নির্দেশনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বৃহষ্পতিবার দুপুরে মার্কেটের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় । এ সময় বক্তব্য রাখেন দোকান গ্রহীতা মোঃ শামসুদ্দীন খোয়াজী ,নাজিম উদ্দিন আহমদ ,কবির আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশের পরদিনই ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মার্কেটের ৩৭ দোকানে তালা দিয়েছে জেলা প্রশাসন; অথচ দোকান বন্ধের দুই দিন পর লাগানো হয়েছে নোটিশ। আদালতের আদেশ ও প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বর্তমানে এসব দোকানের সাথে জড়িত মালিক -কর্মনচারী মিলে ২ শতাধিক পরিবার অনিশ্চয়তায় দিন কাটােচ্ছে। তারা অবিলম্বে জেলা প্রশাসনের আদেশ প্রত্যহাররর দাবী জানান। উল্লেখ্য ক্রীড়া সংস্থা ১৪ সেপ্টেম্বর দোকানের মাসিক ভাড়া ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা এবং জামানত ২ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করে। ২০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ ও চুক্তি নবায়নের নির্দেশ দেয়।

এর বিরুদ্ধে জাকিয়া সুলতানা ও নাজিম উদ্দিন আহমেদসহ বরাদ্দকৃত সকল মালিকরা হাইকোর্টে রিট করেন। ২১ সেপ্টেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট আদেশের কার্যকারিতা স্থগিত করে দোকানগুলোর দখল ও অবস্থার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

এর পরদিন ২২ সেপ্টেম্বর আদালতের আদেশের কপি জেলা প্রশাসকের দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডাকযোগে পাঠানোর প্রমাণ রয়েছে। একই সময়ের মধ্যে স্টেডিয়াম মার্কেটের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয় বলে ব্যবসায়ীদের অভিযোগ।

জালাল উদ্দিন রুমি

ব্রাহ্মণবাড়িয়া

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ আদালতের স্থিতি অবস্থার মধ্যেই জেলা প্রশাসন কর্তৃক ৩৭ দোকান বন্ধের নোটিশের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ০৩:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬