পিরোজপুরের ভান্ডারিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা হিসেবে ৭ হাজার ৪৫৫ টাকাসহ মিঠুন মজুমদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে ভান্ডারিয়া থানাধীন ইকড়ি ইউনিয়নের ইকড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক মো. নাসির হাওলাদারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মিঠুন মজুমদারকে আটক করা হয়।
গ্রেপ্তার মিঠুন মজুমদার বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন বড়বাড়িয়া ইউনিয়নের হাড়িয়ারঘোপ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্বপন মজুমদারের ছেলে।
অভিযানকালে তাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির অর্থ হিসেবে ৭ হাজার ৪৫৫ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার মিঠুন মজুমদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মো: সিফাতুল্লাহ স্টাফ রিপোর্টার দৈনিক দেশের কাগজ 


















