ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভান্ডারিয়া থানাধীন ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া এলাকায় জনৈক সঞ্জিব কৃত্তনিয়ার চায়ের দোকানের সামনে ইটসলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো: সুমন সাজ্জাল হাওলাদার (৩৫) ও মো: জাকারিয়া জোমাদ্দার (৩৫)।

পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মাহাবুবের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সৌরভের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সুমন সাজ্জাল হাওলাদারের দখল থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং জাকারিয়া জোমাদ্দারের দখল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে দুজনকেই গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভারতে পালানোর সময় আখাউড়ায় ইমিগ্রেশনে বৈষম্য বিরোধী আন্দোলনে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ভান্ডারিয়ায় ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬