ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বাগভান্ডার বিজিবি ক্যাম্পসংলগ্ন বাজারের পেছনের একটি সুপারি বাগানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সেখানে জুয়ার পাশাপাশি মাদক সেবনেরও আসর বসত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ ময়নাল হক (৬৫), পিতা-মৃত আব্দুল খালেক, বাগভান্ডার; মোঃ মাসুম হোসেন (৪৪), পিতা-মোঃ বজলার রহমান, বাগভান্ডার; মোঃ গাজীউর রহমান (৪৭), পিতা-মৃত করিম, খামার পত্রনবীশ এবং মোঃ নজরুল ইসলাম (৪১), পিতা-মোঃ সিরাজ উদ্দিন, বাগভান্ডার। তাদের সবার থানা ভূরুঙ্গামারী।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, জুয়া ও মাদকের আসরগুলো অনেক সময় একই সঙ্গে চলে। এসবের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপ উদ্ধার

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬