ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সামিশন সেন্টার এর নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান (সঞ্চালন অবকাঠামো/লাইন এর নিম্নবর্তী) থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রবিবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোঃ সজিব ইসলাম (২৬), পিতা: মোঃ রেজাউল হক, সাং- নতুনহাট, ভেড়ামারা, কুষ্টিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

আপডেট সময় : ১০:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬