কুষ্টিয়ার ভেড়ামারায় ভবিষ্যৎ শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ রক্ষা ও এস.এস.সি পরীক্ষা ২০২৬ সালে জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ভেড়ামারার সেচ্ছাসেবী সংগঠন “একটু পাশে দাঁড়াই” এর আয়োজনে ও ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব, বিজেএম ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার ও ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এস.আল-হুসাইন সোহাগ ও একটু পাশে দাড়াঁই সংগঠনের আজীবন সদস্য মমিনুল ইসলাম।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল :: 



















