মা ইলিশ সংরক্ষণ অভিযান-২৬ উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী গতকাল রবিবার (১৮ অক্টোবর) ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান অভিযান পরিচালনা করেন। নৌপুলিশের অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। অভিযানে প্রাকৃতিক মৎস্য সম্পদ ধ্বংসকারী ৫৬টি (আনুমানিক মূল্য ৩,৯২,০০০ টাকা) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং জব্দকৃত জাল হার্ডিং ব্রিজের নিচে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌপুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান এবছর ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর-২০২৬ মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে তিনি সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
ভেড়ামারায় ৫৬টি চায়না দুয়ারি জাল জব্দ ও জব্দকৃত জাল হার্ডিং ব্রিজের নিচে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস
-
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল - আপডেট সময় : ০৯:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- 3
জনপ্রিয় সংবাদ



















