কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. মোঃ একরামুল হক। তিনি রবিবার (১৮ই অক্টোবর, ২০২৬) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। তাঁর যোগদানকে ঘিরে উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমের মানোন্নয়ন ও সেবার পরিধি আরও সম্প্রসারিত হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা গ্রহণের অন্যতম প্রধান সরকারি প্রতিষ্ঠান। প্রতিদিন এ প্রতিষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিতে আসেন। ফলে প্রতিষ্ঠানটির সেবার মান, ব্যবস্থাপনা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নতুন দায়িত্বে ডা. মোঃ একরামুল হকের কাছে স্থানীয় মানুষের প্রত্যাশা, তিনি তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করে তুলবেন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার, সরকারি স্বাস্থ্যসেবার যথাযথ বাস্তবায়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবেন। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মধ্য দিয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
ডা. মোঃ একরামুল হকের নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে ভেড়ামারার স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যূরো চীফ, দক্ষিণাঞ্চল 


















