শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ভোলা সদর থানা এলাকায় বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ মনিরুল ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর) তিনি কাঁচা বাজার রোডস্থ শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দির দুর্গাপূজা মণ্ডপ, ভদ্রবাড়ি দুর্গাপূজা মণ্ডপ, সদুরচর দুর্গাপূজা মণ্ডপ, দক্ষিণ চরপাতা সদুরচর দুর্গাপূজা মণ্ডপ এবং ইলিশা বাজারস্থ শ্রী শ্রী সার্বজনীন বালা বাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে সকলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সচেষ্ট রয়েছে।
এইচএম জাহিদ মাতাব্বর ফাস্ট রিপোর্টার 


















