ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিজ বসতঘর থেকে আটক, মাদক আইনে মামলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬১ পিস ইয়াবাসহ মো. রাজিব (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ষাটনল এলাকার বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাদেকুর রহমান ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মো. রাজিবকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আটক রাজিবের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার রেইনকোট বিতরণ করলেন এমপি শওকতুল

মতলবে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিজ বসতঘর থেকে আটক, মাদক আইনে মামলা

আপডেট সময় : ১০:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬