ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়া নিহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় ফারিয়া আক্তার নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফারিয়া আক্তার উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রবাসী কাউসারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে বাজারে যাওয়ার সময় ফারিয়া রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রলি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফারিয়াকে মৃত ঘোষণা করেন।
মাত্র তিন বছরের শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।
মতলব উত্তর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

প্রচণ্ড গরমে বাহুবলের মিরপুরে ঘন ঘন লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ গ্রাহক, ব্যাহত জনজীবন ও ব্যবসা-বাণিজ্য

মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়া নিহত

আপডেট সময় : ০২:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬