চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের ১১ বছর বয়সী শিশু মহিন নিখোঁজ হয়েছে। আজ সকালে পরিবারের সঙ্গে রাগ করে বাইশপুরের বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মহিন বাইশপুরের মাদরাসা মদিনাতুন মুনাওয়ারা ও এতিমখানার শিক্ষার্থী। তার বাবার নাম রুবেল এবং মায়ের নাম রুনিয়া।
পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হওয়ার পর মহিন আর বাড়িতে ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজের সময় মহিনের পরনে ছিল লাল গেঞ্জি ও পাজামা।
কোনো ব্যক্তি মহিনকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৩০৫০৬৭৮৪৪
শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।
আবু নাছের, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 


















