ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইসিটি মন্ত্রীর

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
মধুপুরে এক বক্তব্যে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে বর্তমান তারেক রহমানের সরকার বদ্ধপরিকর।”
মন্ত্রী স্থানীয় প্রশাসনকে মাদকের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, মাদক কারবারি কিংবা মাদকসেবী—কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তার রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, একটি সুস্থ, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় সংবাদ

সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

মধুপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইসিটি মন্ত্রীর

আপডেট সময় : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬