দক্ষিণ গফরগায়ে ১নং মশাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ডাঃ আব্দুল মান্নান, সাবেক পাগলা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
সমাবেশে দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ ১ নং মাশাখালি ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু গফরগাঁও, এবং দক্ষিণ দক্ষিণ গফরগাঁও উপজেলার উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় তিনি বলেন – এলাকায় পর্যায়ক্রমে ব্যাপক উন্নয়ন হবে কিন্তু কোন অবস্থাতে সন্ত্রাসী কার্যক্রম মাদক জুয়া বন্দে সরকার বদ্ধপরিকর এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা জানেন বিগত জাতীয় নির্বাচনের পর থেকেই কুচক্রী মহল নানা ষড়যন্ত্রের জাল পেতেছে। সকলকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্র কে রুখে দিতে হবে।
মোঃ গোলাম কুদ্দুস স্টাফ রিপোটার গফরগাঁও,ময়মনসিংহ। 


















