লোহাগাড়া, মাইজবিলা আবাসন প্রকল্প ও আদর্শ গ্রাম এখন মাদক ও জোয়াড়িদের নিরাপদ স্থান।এ আবাসন প্রকল্পের ১৫০ টি বাড়ি ১৫০ টি পরিবারের কাছে ২০০৪ সালে হস্তান্তর করে বাড়ির চাবি বুঝিয়ে দেয়।কিন্তু বাড়ি বুঝিয়ে নিলেও অনেকে বাড়িতে না এসে দীর্ঘদিন তালাবদ্ধ রেখে পরে কেউ কেউ টাকার বিনিময়ে বাড়ির মালিকানা হস্তান্তর করে দিয়েছে স্টাম্পের মাধ্যমে।যদিও নিয়ম আছে এসব বাড়ি হস্তান্তর অযোগ্য এসব বাড়ি।আবার এমনও অনেক রয়েছে বাড়িতে ভাড়াটিয়া তুলে মাসে মাসে ভাড়া নেয়।এখনে কিছু কিছু ভাড়াটিয়া মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসী এ প্রতিবেদকের কাছে জানান।সন্ধ্যা হলেই মাদকসেবীদের আনাগোনা বেড়েই চলে।মাদকের টাকা যোগাড় করতে মাদকসেবীরা হরহামেশা চুরি চামারিও করে থাকে।কৃষকদের গবাদি পশু,কলার ছরা থেকে কোনকিছুই বাদ দিচ্ছে না তারা।চোরের সুষ্ঠু বিচার হয় না; যদি ধরা পড়ে।চোরেরা পার পেয়ে যায় খুব সহজভাবে।এসব অপকর্মের বিরুদ্ধে জরুরী পদক্ষেপ না নিলে অত্র এলাকার আইন শৃঙ্খলা অবনতি ঘটবে বলে এলাকার সচেতন মহল মনে করেন।
ইসলাম মিঞা লোহাগাড়া, চট্টগ্রাম। 



















