নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফে আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিয়ে কামেল, হাদিউল আশেকিন যুবদাতুল আরেফীন হাজত রওয়া মুশকীল কোশা মুর্শিদে বরহক হযরত মাওলানা শাহ সুফি ছৈয়দ আবুল ফজল আল্ মাইজভান্ডারী (রঃ)-এর ১৯তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ। ঐতিহ্যবাহী “গাউছিয়া ওহাব মঞ্জিল”-এ দিনব্যাপী নানামুখী ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির মধ্য দিয়ে এই মহাসমাবেশ উদযাপিত হবে
দরবারের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহ সুফি সৈয়দ মওলানা ইকবাল ফজল আল হাছানী ওয়াল হোছাইন আল মাইজভান্ডারি (মাঃজিঃ আঃ) মাইজভান্ডারী বাবা জান কেবলা কাবা সর্বস্তরের আশেকান, ভক্ত ও সাধারণ ধর্মপ্রাণ জনগণকে এই নূরানি মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিক দাওয়াত জানিয়েছেন।
ওরশ শরীফ উদযাপন কমিটি জানায়, প্রতি বছরের মতো এবারও ১৯তম বার্ষিক ওরশ শরীফে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে লাখো আশেকিনের সমাগম ঘটবে । ১৯তম বার্ষিক ওরশ শরীফ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দরবার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভক্তদের আবাসন, বিশুদ্ধ খাবার পানি, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে—ঐতিহাসিক গাউছিয়া ওহাব মঞ্জিলে পবিত্র কুরআন তিলাওয়াত, নাত-এ রাসুল (সাঃ), শানে আউলিয়া পরিবেশন ও দিনব্যাপী মাইজভাণ্ডারী জিকির ও ছেমা মাহফিল।
এছাড়াও মুর্শিদে বরহক হযরত মাওলানা শাহ সুফি ছৈয়দ আবুল ফজল আল্ মাইজভান্ডারী (রঃ)-এর সুফীবাদী দর্শন ও জীবনাদর্শ নিয়ে উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। পরিশেষে মধ্যরাতে মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে বিশেষ আখেরি মোনাজাত ও তাবাররুক বিতরণের মধ্য দিয়ে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে।
মাইজভাণ্ডার দরবার শরীফে ১৩ আগস্ট শাহ সুফি ছৈয়দ আবুল ফজল আল্ মাইজভাণ্ডারীর ১৯তম বার্ষিক ওরশ শরীফ
জনপ্রিয় সংবাদ











