আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৬নং মুশুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারুণ্যের প্রতীক, সমাজসেবক ও রাজপথের পরীক্ষিত সৈনিক জনাব মোঃ মোক্তার হোসাইন।
তিনি আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের পরীক্ষিত আস্থাভাজন হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানান।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সামাজিক ভাতার সুষম বণ্টন নিশ্চিত করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ মোক্তার হোসাইন।
এছাড়া ইউনিয়নবাসীর জন্য সুষ্ঠু ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করার পাশাপাশি মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করে মাদকমুক্ত একটি আদর্শ ও মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি।
মোঃ মোক্তার হোসাইন বলেন, “আমি মানুষের সেবা করতে চাই। মুশুদ্দি ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়নবাসীর সহযোগিতা প্রয়োজন। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”
তিনি দল-মত নির্বিশেষে মুশুদ্দি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















