ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত, চালক আটক

যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নুরুল আলম (৬০) নামে এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে চৌগাছা বাজারে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নুরুল আলম চৌগাছা বাজারের সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা-ট-১১-০১৯৩ নম্বরের একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সকাল ১১টা ১০ মিনিটে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ৫০ মিনিটে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠান।
পরে নুরুল আলমকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি ও এর চালক শাহীনকে (৪৮) আটক করেন। আটক শাহীন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার বাসিন্দা।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থায় নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে জানান পুলিশ।

নজরুল ইসলাম যশোর

জনপ্রিয় সংবাদ

উলিপুরে ইয়াবা ও গাঁজা সহ আটক ৩, ভ্রাম্যমান আদালতে একজনের কারাদণ্ড ও জরিমানা

যশোর চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত, চালক আটক

আপডেট সময় : ০৯:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬