২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে যশোরের অধীনে মোট ১,৬৮৪ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।পাস-ফেইল এবং গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন। অকৃতকার্য (F গ্রেড) থাকা ৩৮০ জন শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ১ জন সরাসরি A গ্রেড, ৩ জন A- গ্রেড, ৩৩ জন Bগ্রেড, ১৯ জন C গ্রেড এবং ৩২৪ জন শিক্ষার্থী D গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
অন্যদিকে, পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ (A+) পেয়েছেন মোট ৭৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে পূর্বে A গ্রেড পাওয়া ৭৩১ জন, A-গ্রেড পাওয়া ১৯ জন এবং B গ্রেড পাওয়া ২ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ লাভ করেছেন।
এছাড়া অন্যান্য গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে— A গ্রেডে উন্নতি: A- থেকে ৩০৮ জন, B থেকে ১২ জন, C থেকে ১ জন। A- গ্রেডে উন্নতি: B থেকে ১৫০ জন, C থেকে ১ জন, D থেকে ১ জন।অন্যান্য: C থেকে B গ্রেডে ৬৫ জন এবং D থেকে C গ্রেডে ১৪ জনের ফলাফল উন্নত হয়েছে।যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আবেদনের পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম মেনে উত্তরপত্রসমূহ পুনর্মূল্যায়ন করা হয়। নম্বর গণনা কিংবা লিখনসংক্রান্ত ভুল সংশোধন করায় এ ফল পরিবর্তন হয়েছে। সংশোধিত ফলাফল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
যশোর বোর্ডে এসএসসি খাতা পুনঃনিরীক্ষণ: ফেইল থেকে পাস ৩৮০, নতুন জিপিএ-৫ পেলেন ৭৫২ জন
-
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ১০:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- 6
জনপ্রিয় সংবাদ



















