ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাংগামাটিতে পুলিশের সাজোয়া যান দেখে গুজব ছড়িয়ে পড়ায় জনমনে আতংক, পুলিশের তাৎক্ষনিক প্রতিক্রিয়া

রাংগামাটি শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে পুলিশের সাজোয়া যান বা আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি)চলাচলের ছবি ও ভিডিও দেখে সাধারণ জনসাধারণের মাঝে কৌতুহল ও আতংক বিরাজ করছে।
আজ ০৭ সেপ্টেম্বর সোমবার শহরের মারি স্টেডিয়াম ও হাসপাতাল এলাকায় পুলিশের এসব ভারী সাজোয়া যান দেখে জনসাধারনের মাঝে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে তাৎক্ষনিক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাংগামাটি জেলা পুলিশ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানোর আগে পুলিশ সদস্যদের প্রস্তুতি মুলক প্রশিক্ষণের অংশ হিসেবে এসব এপিসি রাংগামাটিতে আনা হয়েছে।
আগামী ১৫ দিন নাগাদ রাংগামাটির বিভিন্ন স্থানে এই যানগুলো দিয়ে পুলিশের বিভিন্ন কন্টিজেন্টকে পার্বত্য এলাকার বিভিন্ন ভৌগলিক পরিবেশে প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণ শেষে আবার এপিসিগুলো ঢাকায় ফিরিয়ে নেয়া হবে।
অতএব,কোন ধরনের যাচাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য বা গুজব না ছড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন রাংগামাটি জেলা পুলিশ।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় : ১০:৫৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬