চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তারেক জিয়া প্রজন্ম দলের উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাঙ্গুনিয়ার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি রেজাউল করিম সিকদার।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় তারেক জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহসভাপতি মেহেদী মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক কাউসার আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন রনি, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সহসাংগঠনিক সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহসভাপতি সিরাজুল ইসলাম রাসেল এবং বিএনপি নেতা জাফর।
সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার। সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সহসভাপতি বখতিয়ার উদ্দীন জনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহসভাপতি মইনুল হক চৌধুরী ও মোং হাসান; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম চৌধুরী; যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু, আব্দুল আজিজ আল কোরাইশী পলাশ, শহীদুল্লাহ ও মোহাম্মদ সেলিম; সহসাংগঠনিক সম্পাদক মো. বাদশা, জুয়েল রানা ও নুরুল আজিম; দপ্তর সম্পাদক পদমর্যাদায় সহসভাপতি ওমর ফারুক; মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. হাসেম; সহধর্মবিষয়ক সম্পাদক নুরুল আলম; তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. পারভেজ; সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শাহেদ শিকদার; সিনিয়র সদস্য আব্দুল জব্বার ও হাসান মুরাদ এবং সদস্য এহসানুল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রাঙ্গুনিয়ায় তারেক জিয়া প্রজন্ম দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
ওমর ফারুক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):পথিনিধি - আপডেট সময় : ০৬:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- 4
জনপ্রিয় সংবাদ



















