ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় তাহেরিয়া ছাবেরিয়া আবুল হাশেম সুন্নিয়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুরে অবস্থিত তাহেরিয়া ছাবেরিয়া আবুল হাশেম সুন্নিয়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে মাদরাসার হলরুমে শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
মাদরাসার সুপার মাওলানা আরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সেকান্দর সওদাগর। প্রধান বক্তা ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন।
সহকারী শিক্ষক মো. মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাওলানা আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. তাজুল ইসলাম, মো. হারুন কোম্পানী, মোরশেদ তালুকদার, হাফেজ মামুনুর রশীদ ও মো. ইসমাঈল তালুকদারসহ অন্যরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের মধ্যে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় নৈতিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের আদর্শ, নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন ভূমিকা ও শিক্ষকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির কর্মকর্তা এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় দুই সন্তানকে রেখে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও, থানায় অভিযোগ

রাঙ্গুনিয়ায় তাহেরিয়া ছাবেরিয়া আবুল হাশেম সুন্নিয়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬