চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় মাদক,গ্যাস-জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,নারী ও শিশু নির্যাতন এবং আইন- শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জনস্বার্থে ৭দফা দাবি জানিয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ)।
রোববার (৬সেপ্টেম্বর) সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে জনদুর্ভোগ নিরসন,মাদকমুক্ত সমাজ গঠন, গ্যাস-জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুস শাকুর,সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক হোসাইন, পৌরসভা যুবসেনার সভাপতি মুহাম্মদ হারুনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
রাঙ্গুনিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ৭দফা দাবিতে ইউএনওকে স্মারকলিপি প্রদান যুবসেনার
-
রাঙ্গুনিয়া প্রতিনিধি ওমর ফারুক - আপডেট সময় : ০৭:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- 1
জনপ্রিয় সংবাদ



















