চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১ নং চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড, লিচুবাগান এলাকায় ৩ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভুক্তভোগী মোঃ রুবেল স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রী বাসার পাশের মেইন রোডের একটি দোকানে কিছু কেনাকাটা করতে গেলে, সেই সুযোগে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি বাসায় প্রবেশ করে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।
📹 গুরুত্বপূর্ণ তথ্য:
পাশের বাসা/প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে সন্দেহভাজন তিনজন ব্যক্তির ছবি ধরা পড়েছে। পোস্টের সঙ্গে তাদের ছবি দেওয়া হয়েছে। ছবিতে থাকা ব্যক্তিদের কেউ চিনে থাকলে বা তাদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।
📞 যোগাযোগ: ০১৮৩২৭৬০৬৩২
🙏 সবার প্রতি আন্তরিক অনুরোধ:
কেউ যদি ওই তিনজনকে চিনে থাকেন, ঘটনার সময় আশপাশে দেখে থাকেন অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত উপরের নম্বরে যোগাযোগ করে সহযোগিতা করুন।
📢 পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে ছবিগুলো দেখে কেউ তাদের শনাক্ত করতে পারেন এবং ভুক্তভোগী পরিবার সহযোগিতা পেতে পারে।
সবাই এগিয়ে আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
রাঙ্গুনিয়া চুরির ঘটনা সহযোগিতার আবেদন চুরির ঘটনা সবার সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী রুবেল
-
প্রতিবেদক ওমর ফারুক, - আপডেট সময় : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- 28
জনপ্রিয় সংবাদ




















