ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগর উপজেলার পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নওগাঁর রাণীনগরের পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিইডি) নওগাঁ কাজটি বাস্তবায়ন করছে। শনিবার বিকেলে ভান্ডারগ্রাম বাজার সংলগ্ন পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু। পরে তিনি অফিস প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন শেষে কামতা এসএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আল হেলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ভান্ডারিয়ায় ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাণীনগর উপজেলার পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ০৩:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬