ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে তিন ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ডের’ তথ্য সংগ্রহ শুরু

সোমবার সংবাদ সম্মেলন, সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করতে ডাটাবেজ তৈরির উদ্যোগ

বাগেরহাটের রামপালে প্রান্তিক ও প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার ভোজপাতিয়া, মল্লিকেরবেড় ও বাঁশতলী ইউনিয়নে তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রির কাজ শুরু করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) রামপাল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল রহমান জিয়া।

এ সময় রামপাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. খৈয়াম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় প্রান্তিক ও প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে একটি নির্ভুল ডাটাবেজ তৈরি করা হবে। এর মাধ্যমে উপযুক্ত পরিবারগুলোকে চিহ্নিত করে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার কার্যক্রমে সহায়তা পাওয়া যাবে।

বক্তারা তথ্য সংগ্রহের কাজ স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

প্রকাশের তারিখ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জনপ্রিয় সংবাদ

উলিপুরে ইয়াবা ও গাঁজা সহ আটক ৩, ভ্রাম্যমান আদালতে একজনের কারাদণ্ড ও জরিমানা

রামপালে তিন ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ডের’ তথ্য সংগ্রহ শুরু

আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬