লক্ষ্মীপুরের রায়পুরে ৪নং সোনাপুর ইউনিয়নের মাদকাসক্ত যুবকের দেয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০ পরিবারকে ১০ বান ঢেউটিন ও নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি বাজার সংলগ্ন আশহক আলী ব্যাপারী বাড়িতে গিয়ে পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাছেল, সহকারী সেক্রেটারি ও ৪ নং সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম,৪নং সোনাপুর ইউনিয়ন আমির মাষ্টার। ইদ্রিস মিয়া ,ঢাকাস্থ রায়পুর ফোরামের সভাপতি মাওঃ ইদ্রিস মাদানীসহ স্থানীয় নেতাকর্মীরা। পেশাজীবী সংগঠনের সভাপতি ডাঃ শাহীন আলম ১নং জামাতের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল আলম চৌধুরী । ৮নং ওয়ার্ডের জামাতের সভাপতি মাস্টার মনির শাকিব সহ উপস্থিত ছিলেন
জামায়াত নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার খোঁজখবর নেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রায়পুরের বাসাবাড়ি বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে যায়। এতে পরিবারগুলির ঘরবাড়ি ও জীবিকার অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়।
(লক্ষ্মীপুর) প্রতিনিধি : (মোঃ শরিফ) 



















