লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে রায়পুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পরিচালনা করা হয়। মশার বংশবৃদ্ধি রোধে ঔষুধ ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
এ সময় জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, “ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা রক্ষা শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের সকলের সামাজিক দায়িত্ব। মশার কামড় থেকে বাঁচতে এবং ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”
কর্মসূচিতে পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
[5:07 PM, 10/11/2026] +880 1739-327950: রায়পুরে থানার দেওয়াল থেকে মুছে ফেলা হয়েছে জুলাই গ্রাফিতি, শহিদ ওসমান চত্বর ঘেঁষে ট্রাফিক বক্স নির্মাণ: জনমনে ক্ষোভ।
মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে জুলাই গ্রাফিতি মুছে ফেলার রেশ না কাটতেই এবার ঐতিহাসিক ‘শহিদ ওসমান চত্বর’ ঘেঁষে ট্রাফিক বক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। চত্বরের আশপাশে পর্যাপ্ত খালি জায়গা থাকা সত্ত্বেও ঠিক সংবেদনশীল এই স্থানে স্থাপনা নির্মাণের সিদ্ধান্তে স্থানীয় জনগণ ও জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, চত্বরের পাশেই এই স্থায়ী স্থাপনা নির্মাণের ফলে একদিকে যেমন এর সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের শহিদদের স্মৃতির প্রতিও এক ধরনের অবমূল্যায়ন করা হচ্ছে। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জুলাই অভ্যুত্থানের চেতনাধন্য স্থানগুলোর পবিত্রতা রক্ষা প্রশাসনের দায়িত্ব।
জনগণের মনে আস্থাহীনতা দূর করতে এবং চত্বরের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ট্রাফিক বক্সটি অন্য উপযুক্ত স্থানে স্থানান্তর করবে—এমনটাই স্থানীয়দের জোর দাবি জানানো হয়।
মোঃ হাসান জেলা লক্ষ্মীপুর প্রতিনিধি: 



















