ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কাঞ্চন ব্রিজ সংলগ্ন কেন্দুয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নীচে চলে যায়। এ সময় ট্রাক চাপায় পৃষ্ট হয়ে আমির হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নাসির উদ্দিন (৩৭) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ঢাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করতেন এবং রাজধানীর একটি কাপড়ের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমির হোসেন ও নাসির উদ্দিন মোটরসাইকেলযোগে ঢাকার শাহজাহানপুর থেকে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

পথে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই আমির হোসেন নিহত হন। গুরুতর আহত হন নাসির উদ্দিন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত নাসির উদ্দিনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ ও ট্রাকটি জব্দ করে রূপগঞ্জ থানায় রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

আপডেট সময় : ০৪:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬