ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরিফুল ইসলাম -এর নেতৃত্বে এ অভিযান পরিচালনাকালে সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহন করার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধন করার অপরাধে ২ টি মামলায় ২ জন ব্যক্তিকে ৮০,০০০/- (আশি হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া নদী ও আশেপাশের এলাকায় বালু পরিবহন করার মাধ্যমে বাধ ও স্লুইসগেট এর ক্ষতিসাধনকারী পাইপ,অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয় এবং জনসাধারণ ও ব্যবসায়ীদের মজু চৌধুরীর ঘাট এলাকার পরিবেশ এর ক্ষতি সাধন না করে সরকারি আইন মেনে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সচেতন করা হয়।
উক্ত অভিযানে সদর উপজেলা ভূমি অফিস , পুলিশ বাহিনী , ব্যাটালিয়ন আনসার, বিআইডাব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড , কোস্টগার্ড, নৌপুলিশ এবং পরিবেশ অধিদপ্তর সার্বিক সহায়তা প্রদান করেন।

জনস্বার্থে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় : ১১:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬