ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের লাখাই উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ মাইন উদ্দিন (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (০২আগষ্ট) গভীর রাতে উপজেলার নোয়াগাঁওগামী পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ আহমেদের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি দল অভিযান চালায়। এ সময় হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে একটি মোবাইল টাওয়ারের সামনে থেকে মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

গ্রেপ্তার মাইন উদ্দিন উপজেলার বামৈ পশ্চিম গ্রামের প্রয়াত সজীব ওরফে বুইদ্ধা মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।

লাখাই থানার ওসি মো. শরিফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

লাখাইয়ে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬