হবিগঞ্জের লাখাইয়ে ৯টি ইয়াবা ট্যাবলেটসহ মো. বিল্লাল মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার বামৈ পশ্চিমগ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিল্লাল মিয়া ওই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
লাখাই থানার পুলিশ জানায়, এসআই মানিক সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে হালকা গোলাপি রঙের ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ হাজার ৭০০ টাকা।
এ ঘটনায় বিল্লাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। 


















