লালমনিরহাট জেলাকে মাদকমুক্ত করতে বাংলাদেশ ডিবি পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় *জেলা গোয়েন্দা পুলিশ ডিবির তৎপর অভিযানে*মোঃ শহিদুল ইসলাম নামক এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে লাল পলি দিয়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “মাদক, চোরাচালান ও সন্ত্রাস নির্মূলে জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান সর্বদা অব্যাহত থাকবে।”
ডিবি পুলিশের এই তৎপরতায় সাধারণ জনসাধারণের মধ্যে সাধুবাদ জানানো হয়েছে। স্থানীয়রা বলেন, পুলিশের এমন কঠোর অবস্থানের কারণে যুব সমাজ মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে।
ছবি: উদ্ধারকৃত গাঁজা ও আটকৃত ব্যক্তিকে নিয়ে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ।
লালমনিরহাট প্রতিনিধি: মোঃ মফিজুল ইসলাম 

















