ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরণখোলায় সুইচগেট বন্ধ থাকায় খালে পানি দূষণ, বিশুদ্ধ পানির সংকটে হাজারো মানুষ

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বন্দাকাটা থেকে তাফালবাড়ী পর্যন্ত প্রবাহিত খালে সুইচগেট বন্ধ থাকায় পানির স্বাভাবিক জোয়ার-ভাটা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পানি আবদ্ধ থাকায় খালে ব্যাপকভাবে কচুরিপানা জন্মেছে এবং পানির গুণগত মান নষ্ট হয়ে দূষণের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার হাজার হাজার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সুইচগেট বন্ধ থাকায় খালের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দীর্ঘ সময় ধরে পানি আটকে থাকছে। একদিকে কচুরিপানায় খাল ভরে যাচ্ছে, অন্যদিকে আবদ্ধ পানিতে দূষণ ছড়িয়ে পড়ছে। এর ফলে এলাকার মানুষ দৈনন্দিন কাজে নিরাপদ ও ব্যবহার উপযোগী পানি পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। দূষিত পানি ব্যবহারের কারণে বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। সুইচগেটটি প্রয়োজনীয় নিয়ম মেনে খোলা রেখে নদীর সঙ্গে খালের জোয়ার-ভাটার পানি চলাচলের ব্যবস্থা করা হলে আবদ্ধ পানি বেরিয়ে যেতে পারবে এবং নতুন পানি প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। এতে পানিদূষণ কমানো এবং মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার পথ সহজ হতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে সুইচগেট পরিচালনার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে খালে নিয়মিত জোয়ার-ভাটার পানি চলাচল করতে পারে এবং পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসে।
এলাকাবাসীর সম্মিলিত আবেদন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। সুইচগেটটি যথাযথভাবে পরিচালনা করে খালের পানি দূষণমুক্ত রাখা এবং এলাকার মানুষের জন্য নিরাপদ ও ব্যবহার উপযোগী পানির ব্যবস্থা নিশ্চিত করতে তাঁরা কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে বাইক দূর্ঘটনায় একজন নিহত, দুইজন গুরুতর আহত-

শরণখোলায় সুইচগেট বন্ধ থাকায় খালে পানি দূষণ, বিশুদ্ধ পানির সংকটে হাজারো মানুষ

আপডেট সময় : ০২:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬