শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা জেলা পুলিশের আউটসোর্সিংয়ে কর্মরত সনাতন ধর্মাবলম্বী সদস্যদের মাঝে শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে এসব শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এ সময় পুলিশ সুপার উপস্থিত সবার সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আহসানুজ্জামান, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছে ভোলা জেলা পুলিশ।
এইচএম জাহিদ মাতাব্বর ফাস্ট রিপোর্টার 



















